জামালপুরের সরিষাবাড়ীতে গণঅধিকার পরিষদের ঈদ পরবর্তী পুনর্মিলনী ও আনন্দ র‌্যালী

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোস্তাফিজুর রহমান, (জামালপুর) :  গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গণঅধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও আনন্দ র‌্যালী শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার(১২ জুন) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সামনে থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে আরামনগর বাজার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিমলা বাজার হয়ে শিমলা বাজার আমতলা মোড়ে এসে সমাবেশ করেন।

সমাবেশে গণঅধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখা’র আহবায়ক আল আমিন মিলু এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন সমাবেশ পরিচালনা করেন।


বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, সরিষাবাড়ী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিবেক প্রমুখ।


বিজ্ঞাপন

আনন্দ র‌্যালীতে গণঅধিকার পরিষদ এর অঙ্গ ও সহযোগী সংগঠন, ছাত্রযুব,শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মী ও সর্মথকবৃন্দ উপস্থিত ছিলেন।

👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *