সিলেট সুনামগঞ্জের নিলাদ্রীতে নৌকায় করে বিদেশি মদ-বিয়ার বিক্রি

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট) :  সিলেটের  সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট নিলাদ্রীতে নৌকায় করে পর্যটকদের কাছে বিদেশি মদ-বিয়ার বিক্রি করছিল একটি চক্র।


বিজ্ঞাপন

খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। অভিযানের টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায় চক্রটির সদস্যরা। পরে সেই নৌকা থেকে মদ ও বিয়ার জব্দ করা হয়।

রোববার বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন

বিজিবি বলছে, তাহিরপুরের টেকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারের বিজিবি টহল দল বারকিসহ ওই মাদকের চালান জব্দ করেছে।


বিজ্ঞাপন

জব্দকৃত বারকি নৌকা, বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, বিয়ারের মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা।

👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *