দীর্ঘ ১৫ বছর পর সরিষাবাড়ী পৌর বিএনপির সম্মেলন আগামীকাল

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোস্তাফিজুর রহমান, (জামালপুর)  : দীর্ঘ ১৫ বছর পর জামালপুরের সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার। বহুল প্রতীক্ষিত জাকজমক পরিবেশে এই সম্মেলনের মাধ্যমে গঠিত হবে ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি। সম্মেলনটি আগামীকাল শনিবার (৫ জুলাই) দুপুর ২টায় সরিষাবাড়ী পৌর বিএনপি’র আয়োজনে সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। উদ্বোধক হিসেবে উপস্হিত থাকবেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, জামালপুর পৌর বিএনপির সহ-সভাপতি লিয়াকত হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল , সহ প্রচার সম্পাদক শিপার মেহেদী ফেরদৌস উপস্হিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আব্দুল বারেক।


বিজ্ঞাপন

দীর্ঘদিন পরে এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন নেতাকর্মীরা।


বিজ্ঞাপন

নতুন কমিটিতে সভাপতি হিসেবে উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ও জামালপুর জেলা বিএনপি’র সদস্য গোলাম রব্বানী লেকু, সাধারণ সম্পাদক হিসেবে জেলা বিএনপি’র সহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু , সাবেক যুবদল নেতা সেলিম রেজা এবং বর্তমান পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ ফকির প্রার্থী হবেন বলে জানা গেছে।

২০০৯ ইং সালে সরিষাবাড়ী পৌর বিএনপি’র সভাপতি উপাধ্যক্ষ (অব:) আব্দুল বারেক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম ফকির কে নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় বলে সাধারণ সম্পাদক নিশ্চিত করেন।

👁️ 71 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *