বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিস এবং মিঠাপুকুর উপজেলা প্রশাসন কর্তৃক যৌথ মোবাইল কোর্ট পরিচালনা :  ১০ হাজার টাকা জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রংপুর)  : আজ মঙ্গলবার  ২২ জুলাই, রংপুরের মিঠাপুকুর  উপজেলা প্রশাসন, এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্টে- মেসার্স সঞ্চিতা ফিলিং স্টেশন, জায়গীর হাট, মিঠাপুকুর, রংপুর প্রতিষ্ঠানকে প্রতি ১০ লিটার ডিজেলে ১৩০ মি:লি: কম প্রদান করার অপরাধে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” এর ২৯/৪৬ ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা  করা হয়।

মোবাইল কোর্টটি  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিল্লুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, মিঠাপুকুর, রংপুর এর নেতৃত্বে পরিচালিত হয়।


বিজ্ঞাপন

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আহসান হাবীব, পরিদর্শক (মেট্রোলজি)।


বিজ্ঞাপন

জাতীয় ও জনস্বার্থে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের  এ ধরনের অভিযান পরিচালনা  অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই এর অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা ।

👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *