জামালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

জামালপুর প্রতিনিধি  : জামালপুরের ইসলামপুরে রবিবার ১৮ জানুয়ারি শশারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বিনামূল্যের পাঠ্যবই বিক্রির সময় প্রধান শিক্ষিকাকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।


বিজ্ঞাপন

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি পাঠ্যবই গোপনে বিক্রি করছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন নাহার। বিষয়টি টের পেয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী তাকে সরকারি বইসহ আটক করে।

স্থানীয়রা জানান, দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


বিজ্ঞাপন

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সরকারি বই বিক্রির বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ। তদন্ত শেষে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর।এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

👁️ 212 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *