যশোরের‎ নওয়াপাড়ায় ট্রাকায় চাকায় পিষ্ঠ হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৮০ বছরের বৃদ্ধা

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

‎সুমন হোসেন, (যশোর)  ::  যশোরের অভয়নগর উপজেলার শিল্প শহর ও বন্দর নগরী নওয়াপাড়া নূরবাগে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ইয়াকুব আলী (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার সরখোলা গ্রামের মৃত গোলাম মোহাম্মদ মোল্ল্যার ছেলে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে নওয়াপাড়া বাজারের নূরবাগ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াকুব আলী রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি খালি ট্রাক (যশোর-ট ১১-৫০৫২) তাকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি সিটকে পড়েন। ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।


বিজ্ঞাপন

ঘাতক ট্রাকের ড্রাইভারকে উত্তেজিত জনগণ ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এসময় ওই ট্রাকের হেলপার পালিয়ে যান। এ বিষয়ে অভয়নগর থানার তদন্ত ওসি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন
👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *