জামালপুরে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাবো- রুহুল আমীন মিলন

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

জামালপুর প্রতিনিধি  :  জামালপুর সদর আসনে ধানের শীষ মার্কার পক্ষে জনসমর্থন ক্রমেই শক্তিশালী হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার(৩ ফেব্রুয়ারী) দুপুরে তুলশীপুর বাজারে ধানের শীষ মার্কার পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী শাহ মো: ওয়ারেছ আলী মামুন ।


বিজ্ঞাপন

এদিকে জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমীন মিলন তার বক্তব্যে বলেন, কর্মজীবী মা-বোনদের যারা পতিতার সাথে তুলনা করার মতো ধৃষ্টতা দেখাতে পারে, তাদের হাতে কখনোই দেশ নিরাপদ হতে পারে না।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দেশকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছেন, তখন ধর্মের দোহাই দিয়ে একটি মহল নতুন নতুন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে।তিনি আরও বলেন, ভণ্ড ও অপশক্তিরা বুঝতে পেরেছে তাদের পরাজয় নিশ্চিত। তাই তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।


বিজ্ঞাপন

জামালপুরের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। রুহুল আমীন মিলন তার বক্তব্যে আরো বলেন, এদেশের সৃষ্টি হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যদিয়ে।


বিজ্ঞাপন

আর ধানের শীষ এদেশের গণমানুষের অধিকারের প্রতীক। এই ধানের শীষ প্রতীকে ছিলো জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার। এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচন করেছেন।

সেই প্রতীকে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: ওয়ারেছ আলী মামুন  নির্বাচন করছেন। তাই আমাদের সামনে একটাই লক্ষ্য জামালপুর সদর আসনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করা এবং তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা।

তিনি আরো বলেন,বিএনপি ক্ষমতায় থাকলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক ও টেকসই উন্নয়ন সাধিত হবে। জামালপুরে প্রজন্মের কল্যাণে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

ইনশাল্লাহ আমরা সদর উপজেলা বিএনপি ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাবো। পথসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় জনসভায় হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। জনতার উপস্থিতি ও সাড়া ধানের শীষের পক্ষে শক্তিশালী জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।

👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *