রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনে ধানের শীষ প্রতীক কে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে রাজশাহী জেলা (জিসাস) সাঃ সম্পাদক মোঃ ঈসমাইল হোসেন

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি রাজশাহী সংগঠন সংবাদ সারাদেশ

চারঘাট  (রাজশাহী) প্রতিনিধি  : রাজশাহী ৬ (চারঘাট – বাঘা) আসনে বিএনপি কে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে জিয়া সাংস্কৃতিক সংগঠন( জিসাস) ও সহযোগী সংগঠনের উদ্যোগে  ধানের শীষ প্রতীকে মিছিল  অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

শুক্রবার বিকাল ৫ টার সময় ভায়ালক্ষীপুর ইউনিয়ন বাঁকড়া, রায়পুর, পান্নাপাড়া, শিমুলিয়া বাজার শাখা কার্যালয়ের সামনে থেকে  মোঃ ঈসমাইল হোসেন এর নেতৃত্বে বিভিন্ন এলাকায় মিছিল শেষে পুঠিমারি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জিসাসের সাঃ সম্পাদক বলেন বিগত ১৭ বছর এই চারঘাটের এলাকায় মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তাই আমরা চাই একটি অবাধ নির্বাচন যেখানে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, চারঘাট বাঘার মাটি বিএনপি’র ঘাটি হিসাবে পরিচিত আর এই দুর্গ পুনরুদ্ধারের জিসাসের নেতৃবৃন্দ রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে।

পথ সবাই স্থানীয় বিএনপি ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জিসাসের সহসভাপতি শিমুল সরকার, খোকন আহমেদ জেলা মৎসজিবী দল, মমিন উদদীন যুগ্ম সাধারণ সম্পাদক জিসাস,আশিক চৌধুরী দপ্তর সম্পাদক জিসাস, আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আকবর আলী,আঃ সালাম মোল্লা, মাসুম আলী, মিজানুর রহমান, মকিবর রহমান, জমির উদ্দিন, মিলন আলী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও  সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 18 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *