পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

সেলিম চৌধুরী:, পটিয়া (চট্টগ্রাম)   :  চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম এর পক্ষ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক প্রচারনা চালান ওলামা দলের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

আজ শুক্রবার  ৬ ফেব্রুয়ারী, সকাল ৮ টা থেকে দুপুর ১২ পর্যন্ত পটিয়া পৌর সদর বাসষ্টেশন, ডাকবাংলোর মোড়, থানার মোড়, ছবুর রোড় সহ মহাসড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে ওলামা দলের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও গনসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বিএনপি প্রার্থী এনামুল হক এনামকে বিজয়ী করতে জনগণের প্রতি আহবান জানান।

এসময় নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব হাপেজ মাওলানা জাবের হোসাইন চৌধুরী, পটিয়া উপজেলার আহবায়ক মাওলানা মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদস্য সচিব মাওলানা হাপেজ মুহাম্মদ ইব্রাহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, পটিয়া পৌরসভা ওলামা দলের প্রস্তাবিত কমিটির আহবায়ক কাজী রায়হান মাহমুদ মুরাদ, উপজেলা যুগ্ম আহবায়ক মাওলানা মুহাম্মদ জাফর, হাপেজ ওসমান, মাওলানা শহিদুল্লা, মাওলানা মুহাম্মদ মোরশেদ, মাওলানা মুহাম্মদ মাহবুব, মাওলানা মুহাম্মদ সাকিব, প্রমুখ।


বিজ্ঞাপন
👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *