
নিজস্ব প্রতিনিধি,, (কুমিল্লা) : ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল ভাষাভাষি মানুষসহ বাংলা ভাষার মানুষের মাঝে এর ইতিহাস ঐতিহ্য রক্ষায় এই প্রজন্মকে অবহিত করার লক্ষ্যে তিন নদী পরিষদের উদযাপনের ৪৩তম বর্ষে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে কুমিল্লা নগর উদ্যানে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১দিনব্যাপী অনুষ্ঠান সূচীর ৭ম দিনে অধ্যাপক রাহুল তারণ পিন্টু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- হার্ট কেয়ার ফাউন্ডেশনের কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহানারা আক্তার শানু এবং স্বাগত বক্তব্য রাখেন- কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ এডভোকেট ও সাংবাদিক তাপস চন্দ্র সরকার, সাংস্কৃতিক সংগঠক কামাল হোসেন ও শ্যামল বড়ুয়া ববি প্রমুখ। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অভিবাদন সম্পাদক আবুল হাসনাত বাবুল।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন- কুমিল্লা ডায়াবেটিস এসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহানারা আক্তার শানু, শিক্ষার্থী শারমিন আক্তার, মরিয়ম আক্তার আঁখি, খাতুনা জান্নাত ফাতেমা, ফাহিমা ইসমিন আঁখি, জান্নাতুল তাজরি দিবা, সালমা আক্তার, রুনা আক্তার, নয়ন দেবনাথ, তুশি সূত্রধর, বীণা দাস, সুইটি,কামরুল হাসান ও সায়ম বিন শাহিদ।

এসময় উপস্থিত ছিলেন- তিন নদী পরিষদের সাধারণ সম্পাদ ও সাপ্তাহিক অভিবাদনের ব্যবস্থাপনা সম্পাদক পারভিন হাসানাত, সাংবাদিক সুমাইয়া হাসানাত সময়, রুনা আক্তার ও নাহিদা আক্তার সহ কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশন নাসিং ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী।
