জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩০০নং আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো:ওয়ালী উল্লাহ’র বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ আকাশ (বান্দরবন)  : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রার্থী মো:ওয়ালী উল্লাহ’র নেতৃত্বে বান্দরবান শহরে বিশাল নির্বাচনী গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

আজ সোমবার ৯ ফেব্রুয়ারী, বিকেলে বান্দরবান ঈদগাহ মাঠ প্রাঙ্গণ হতে শত শত ভোটারদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে গণ মিছিল শুরু হয়ে পুরো শহর পদক্ষিণ শেষে বান্দরবান  প্রেসক্লাব সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় বান্দরবান ৩০০নং আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো:ওয়ালী উল্লাহ  বক্তব্যে বলেন, পার্বত্য এলাকার সকল গোষ্ঠীর সহযোগিতায় আমরা এবারের নির্বাচনে জয়ী হবো, আর সংসদ সদস্য নির্বাচিত হলে আমরা বান্দরবানের বহুমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে তার দৃশ্যমান বাস্তবায়ন করবো।


বিজ্ঞাপন

এসময় তিনি আরো বলেন,পর্যটন নগরী বান্দরবানকে আরো সুন্দর করে সাজানো এবং পরিকল্পনা মাফিক টেকসই উন্নয়ন করে বিশ্বের কাছে বাংলাদেশের নাম উজ্বলে আমাদের কর্মপরিকল্পনা অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন

এলাকার বেকার সমস্যা দুরীকরণ ও কৃষির সাফ্যলে কৃষকদের পাশে আমাদের অবস্থান সবসময় থাকেবে। এসময় ৩০০নং আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো:ওয়ালী উল্লাহ ভোটারদের কাছে সার্বিক সহযোগিতা ও ভোট  এবং দোয়া কামনা করেন।

গণ মিছিল ও পথসভায়  এসময় উপস্থিত ছিলেন  ৩০০নং আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো:ওয়ালী উল্লাহ, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম রেজা, জাতীয় পার্টির বান্দরবান জেলার সাধারণ সম্পাদক শওকত জামান মিশুক, সহ-সভাপতি এড. জমির আহম্মদ,আবু জাফর,মো: নাজিম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান,সদর উপজেলা সভাপতি বিশ্বনাথ রায় চৌধুরী, আলীকদম উপজেলা সাধারণ জুসেন ত্রিপুরা’সহ জাতীয় পার্টির বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩০০নং আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো:ওয়ালী উল্লাহ নিজে ও জাতীয় পার্টির অন্যন্য নেতাদের সাথে নিয়ে  ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে দোয়া ও লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন, কৃষি ও শিক্ষার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির প্রার্থী মো:ওয়ালী উল্লাহ।

👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *