চালের ড্রামে বিদেশি মদের চালান, গ্রেফতার ১

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  রান্নাঘরে চালের ড্রামে রাখা বিদেশি মদের চালান সহ পেশাদার মাদককারবারি বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন

সোমবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ ২৪ বোতল বিদেশি মদ জব্দ দেখিয়ে মামলা দায়ের পুর্বক আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠিয়েছে।

গ্রেফতার বাবুল তাহিরপুরের মোদেরগাঁও গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।


বিজ্ঞাপন

সোমবার ভোররাতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত্র কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় অফিসার্স ফোর্স নিয়ে মোদেরগাঁও গ্রামের বাবুলের বাড়িতে অভিযানে গেলে রান্না ঘরে চালের ড্রামে রাখা বিদেশি মদের চালান সহ বাবুলকে গ্রেফতার করেন।


বিজ্ঞাপন
👁️ 149 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *