ডায়মন্ড হারবার জেলা পুলিশের নদাখালী ও পূজালী থানার নতুন ডিজিটাল মাল খানার  শুভ উদ্বোধন

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন

মনোয়ার ইমাম, (কলকাতা) :  আজ পশ্চিম বাংলা পুলিশের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে নদাখালী ও পূজালী থানার নতুন ডিজিটাল মাল খানার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার শ্রী বিশপ সরকার আই পি এস।এই সময়ে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী সন্দীপ গৌর আই পি এস সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা।

এই নতুন ডিজিটাল মাল খানার সাহায্য আধুনিক প্রযুক্তির সাহায্যে নিয়ে থানার গুরুত্বপূর্ণ নথি ও মালপত্র এবং হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া জিনিস পত্র দাখিল করা যাবে।


বিজ্ঞাপন

সেই সঙ্গে রিকভারি মাল পত্র এবং থানার গুরুত্বপূর্ণ নথি এবং গান ও গোলাবারুদ সহ অন্যান্য জিনিসপত্র নথি লিপিবদ্ধ করা থাকবে।এর আগে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে বহু থানাতে আধুনিক প্রযুক্তির ডিজিটাল মাল খানা তৈরি করা হয়েছে।।


বিজ্ঞাপন
👁️ 205 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *