রমজানের সেরা উপহার   : ফেস্টিভ রেডে ভিভো ওয়াই৩১ডি

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক :   পবিত্র রমজানের ঠিক আগে ভিভো তাদের নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি-এর উন্মোচনের আভাস দিচ্ছে। নান্দনিকতা ও প্রয়োজনীয় সকল ফিন্ডারের সমন্বয়ে এই রমজানের একটি অর্থবহ উপহার হিসেবে সামনে আসছে নতুন এই স্মার্টফোন। পবিত্র এই মাসে ভালোবাসা, সংযোগ ও বন্ধনের অনুভূতিকে প্রতিফলিত করতেই ভিভো নিয়ে আসছে ওয়াই৩১ডি।


বিজ্ঞাপন

রমজান মানেই আত্মত্মার বন্ধন, একসাথে ইফতার আর প্রিয়জনদের সাথে নতুন করে যুক্ত হওয়া। এই পবিত্র অনুভূতিকে আরও রাঙিয়ে তুলতে ভিভো নিয়ে এলে। অনন্য ফেস্টিভ রেড’ রঙে ওয়াই৩১ডি। বাংলাদেশে নতুন এক অনন্য রঙের সূচনা হলো। যা মমতা, ভালোবাসা এবং পারিবারিক বন্ধনের এক গভীর প্রতিফলন। বাবা-মা, ভাইবোন বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য চমৎকার রঙ ও আকর্ষণীয় ডিজাইনের ভিভো ওয়াই৩১ডি গুধুমাত্র একটি স্মার্টফোনই নয়, বরং হতে যাচ্ছে প্রিয়জনের প্রতি ভালোবাসার এক অর্থবহ বহিঃপ্রকাশ।

ফেস্টিভ রেডের পাশাপাশি ফোনটি পাওয়া যাবে ‘স্টারলাইটি গ্রে’ এবং ‘গ্রো হোয়াইট’ রঙেও। যা ব্যবহারকারীদের স্টাইল ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ দিবে।


বিজ্ঞাপন

কেবল দৃষ্টিনন্দন ডিজাইনই নয়, ভিভো ওয়াই৩১ডি-তে রয়েছে ভিভোর স্মার্টফোন ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ৭২০০এমএএইচ ব্লভোল্ট ব্যাটারি। রমজানের ব্যস্ত সময়ে পড়াশোনা, অফিসের কাজ, অনলাইন মিটিং, নেভিগেশন কিংবা পরিবার ও বন্ধুদের সাথে দীর্ঘ আলাপ সবকিছুতেই ওয়াই৩১ডি দেবে নিরবচ্ছিন্ন সাপোর্ট। সেহরি থেকে ইফতার, চার্জ ফুরিয়ে যাওয়ার চিন্তা ছাড়াই এই সারাদিন প্রিয়জন ও কাজের সাথে যুক্ত রাখবে নতুন এই স্মার্টফোন। এতে করে সারাদিনের প্রতিটি প্রয়োজনে চার্জের চিন্তা ছাড়াই এই স্মার্টফোনটি ব্যবহারকারীকে সবসময় কানেক্টেড রাখবে।


বিজ্ঞাপন

দীর্ঘস্থায়ী এই ব্যাটারি শিক্ষার্থীদের অনলাইন ক্লাস থেকে শুরু করে কর্মব্যস্ত পেশাজীবী সবার জন্যই হবে একটি নির্ভরযোগ্য স্মার্টফোন। বিশেষ করে উৎসবের এই সময়ে যারা যাতায়াতের মধ্যে থাকেন কিংবা সারাদিন খুব ব্যস্ত থাকেন, তাদের জন্য এটি হবে একটি আদর্শ সঙ্গী। প্রিয়জনদের সাথে ভিডিও কল, ধর্মীয় অনুষ্ঠান দেখা বা দৈনন্দিন কাজ সামলানো সবকিছুতেই ওয়াই৩১ডি দেবে টানা পাওয়ার সাপোর্ট।

মনকাড়া ফেস্টিভ রেড রঙ, শক্তিশালী ব্যাটারি আর চমৎকার ডিজাইনের ভিভো ওয়াই৩১ডি হতে যাচ্ছে রমজানের এক আদর্শ সঙ্গী। এই পবিত্র মাসে। প্রিয়জনদের সাথে বন্ধন আরও দৃঢ় করতে, সবার সাথে ভালোবাসার প্রকাশে এবং দৈনন্দিন প্রতিটি কাজ সহজ করতে এটি হতে পারে সবথেকে অর্থবহ উপহার।

ভিভো প্রসঙ্গে  : ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্কের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে। সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াংগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে।

চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৫০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

👁️ 40 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *