
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন।

বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং শিক্ষকবৃন্দ সভায় অংশ নেন।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষা আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত। বক্তারা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার ও মাতৃভাষার সঠিক চর্চা করার আহ্বান জানান।
সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পুরো আয়োজনটি ছিল ভাবগম্ভীর পরিবেশে পরিপূর্ণ এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে
