বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর প্রধান বিচারপতি’র নেতৃত্বে আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি বৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ 

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে দেশের সর্বোচ্চ বিচারালয়ের পক্ষ থেকে এক অনন্য দৃশ্যের অবতারণা হয় রাজধানীতে।


বিজ্ঞাপন

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর মাননীয় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বে আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মহোদয়বৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত জাতীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি নিবেদিত এই শ্রদ্ধার্ঘ্য ছিল গভীর আবেগ ও মর্যাদায় পরিপূর্ণ।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও বিচারপতিবৃন্দ ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। নীরবতার সেই মুহূর্তে স্মরণ করা হয় মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারী অকুতোভয় তরুণদের ত্যাগ ও সংগ্রাম।


বিজ্ঞাপন

রাষ্ট্রের বিচার বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে এ শ্রদ্ধা নিবেদন কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পুনরুজ্জীবিত করার এক তাৎপর্যপূর্ণ বার্তা। মহান একুশের এই প্রভাতে জাতি আবারও অঙ্গীকার করেছে—শহীদদের রক্তঋণ কখনও বিস্মৃত হবে না, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা সদা সচেষ্ট থাকব।


বিজ্ঞাপন
👁️ 99 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *