যশোরের শার্শায় ছাত্র শিবিরের উদ্যোগে শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

যশোর প্রতিনিধি  :  যশোরের শার্শা উপজেলার কাশিপুর শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ ১৯৩৬ সালের ২৬শে ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৫৯ সালে তৎকালীন ইপিআর-এ ভর্তি হন।


বিজ্ঞাপন

এরপর ১৯৭০ সালে রাইফেল ব্যাটালিয়নে বদলি হয়ে আসেন। মহান মুক্তিযুদ্ধ শুরু হলে ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হন। শত্রু আক্রমণে

গুরুতর আহত হলেও তিনি পিছু হটেননি। সহযোদ্ধাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিতে গিয়ে তিনি শহীদ হন। হানাদার বাহিনী তার দেহ ক্ষত-বিক্ষত করে এবং দুটি চোখ উপড়ে ফেলে।


বিজ্ঞাপন

অসামান্য সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম ও সহযোদ্ধাদের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করেন।


বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর সেক্রেটারি খালিদ ইবনে খলিল। আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা পশ্চিম শাখার অফিস সম্পাদক আজম উবাইদুল্লাহ,অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত,স্কুল কলেজ সম্পাদক ইনামুল ইসলামসহ জেলা ও থানার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *