নির্দ্বিধায় রাস্তা পারাপারে ইউএনওর পদক্ষেপ

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি  : জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের ১’নং রেলগেটের রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ভাঙা, উচু ও নিচু ছিল। রেল-লাইনের পাথর ও কার্পেটিং উঠে যাওয়ায় সকল প্রকারের যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হতো। অনায়াসে যানবাহন চলাচল করতে পারত না। ফলে প্রায় যানজট লেগেই থাকত।


বিজ্ঞাপন

বিশেষ করে ট্রেন যাওয়া আসার সময় রেলগেট বন্ধর সময়টুকু রাস্তার উভয় পাশে বিভিন্ন যানবাহন আটকা পরত। ট্রেন যাওয়ার পর উভয় পাশের যানবাহন গুলো অতি দ্রুত পারাপার হতে পারত না রেলগেটের ও অংশটুকু ভাংগা ও উঁচু নিচুর জন্য।

এ পথ দিয়ে সকল প্রকারের যানবাহন ও পথচারীদের দ্রুত ও নির্বিঘ্নে পারাপারের নিমিত্তে পাঁচবিবির সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ এক মহতী উদ্যোগ নেয়। বুধবার দুপুরে তিনি নিজে দাঁড়িয়ে থেকে দীর্ঘদিনের বেহাল রেলগেটটি মেরামত করেন। বিশেষ করে ভ্যান-রিকশার যাত্রী চালক স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং ইউএনওর এমন সময় উপযোগী পদক্ষেপকে স্বাগত জানায়।


বিজ্ঞাপন

মানবিক এই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদোয় বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই পথ দিয়ে যাওয়া আসার সময় আমারও অনেক সময় নষ্ট হয়েছে।


বিজ্ঞাপন

অতি সহজেই সবাই যেন রেলগেট পারাপার হতে পারে এই লক্ষ্যেই আমার দ্বায়িত্ব থেকে কাজটি করলাম। আমি যতদিন আপনাদের মাঝে থাকব সবার সহযোগিতায় এমন জনকল্যাণ মুলক কাজ করতে চাই।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *