উন্নয়ন পরিকল্পনার অভাব ও অব্যবস্থাপনার জাঁতাকলে ঐতিহ্য হারাচ্ছে পাইকগাছার চাঁদখালী হাট

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

শাহরিয়ার কবির, পাইকগাছা, (খুলনা)  :  খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী চাঁদখালী হাট এখন নানামুখী অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে তার জৌলুশ হারাতে বসেছে। এক সময়ের জমজমাট এই হাটটি এখন চলাচলের পথ দখল, বর্জ্য ব্যবস্থার সংকট, নিয়মবহির্ভূত দোকান বসানো এবং জায়গা হাতবদলের মতো অনিয়মে জর্জরিত।


বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, অলিগলি এবং মূল চলাচলের পথের উপর গড়ে তোলা হয়েছে দোকান, যার ফলে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন ক্রেতারা। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে বাজার করতে গিয়ে অনেকেই অতিষ্ঠ হয়ে উঠেছেন। হাটের বিভিন্ন জায়গা ‘নামে মাত্র’ দখল করে রাখায় প্রকৃত ব্যবসায়ীরা সংকটে পড়ছেন।

স্থানীয় ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, “অব্যবস্থাপনার কারণে হাটে ঢুকতে গেলে গা গুলিয়ে ওঠে, শৃঙ্খলা নেই বললেই চলে।” ব্যবসায়ী ফটিক সরদার বলেন, “বহু জায়গা দখল করে রাখা হলেও সেখানে নিয়মিত ব্যবসা হচ্ছে না, আবার কেউ কেউ ওই দখলীয় জায়গা হাতবদল করে লক্ষ টাকা নিচ্ছেন।”


বিজ্ঞাপন

ব্যবসায়ী আব্দুর রশীদ খানজু বাজারের বিভিন্ন খাত নির্দিষ্ট স্থানে রাখার দাবি জানান, বলেন, “মাছ, মাংস, সবজি—সব কিছু যেন নির্ধারিত স্থানে হয়, আর ময়লা ফেলতে যেন নির্দিষ্ট স্থান রাখা হয়।”


বিজ্ঞাপন

চাঁদখালী হাট কমিটির সভাপতি নাজমুল হুদা মিন্টু বলেন, “এ হাট থেকে সরকার প্রতিবছর বিপুল রাজস্ব পেলেও উন্নয়ন কার্যক্রম নেই বললেই চলে। ফলে ঐতিহ্য হারাচ্ছে হাটটি।” তিনি জানান, হাটের উন্নয়ন এবং সমস্যার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করা হয়েছে।

চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার বলেন, “এলাকার অনেক হাটে উন্নয়ন হলেও চাঁদখালী হাট এখনো অবহেলিত। রাস্তা, চাঁদনী ও ড্রেনেজ উন্নয়ন অতি প্রয়োজন।”

এ ব্যাপারে পাইকগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী বলেন, “চাঁদখালী হাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং শিগগিরই অনিয়মকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

চাঁদখালী হাট শুধু একটি বাজার নয়, এটি এ অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। সঠিক পরিকল্পনা ও প্রশাসনিক উদ্যোগ না থাকলে এই গুরুত্বপূর্ণ হাটটি কালের গর্ভে বিলীন হয়ে যেতে পারে—এমন আশঙ্কাই এখন

👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *