সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে তিন সপ্তাহ পর মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৪ জেলে!দস্যুদের হুমকি!শুটকি পল্লীতে আতঙ্ক

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :  অপহরণের প্রায় তিন সপ্তাহ পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন ১৪ জেলে। প্রত্যেক জেলের মুক্তিপণ হিসেবে ৭০ থেকে ৮০ হাজার টাকা করে দিতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিশ্চিত করেছেন দুবলার চর শুঁটকি উৎপাদন কেন্দ্রের বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায়।


বিজ্ঞাপন

ফিরে আসা জেলেরা নারকেলবাড়িয়া ও শেলার চর এলাকার শুঁটকি ব্যবসায়ী মিজান মালি, শাহিনুর মালি, হাবিব ও রবি মহাজনের অধীনে কর্মরত ছিলেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাতে দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনী পূর্ব সুন্দরবনের শেলার চর শুঁটকি পল্লীতে হানা দিয়ে একটি ট্রলারসহ ছয় জেলেকে অপহরণ করে। পরে ১৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ২০টি ট্রলার থেকে আরও ২০ জেলেকে অপহরণ করে বনদস্যু জাহাঙ্গীর ও সুমন বাহিনী।


বিজ্ঞাপন

বুধবার বিকেলে শেলার চরের শুঁটকি ব্যবসায়ী আরিফ হোসেন মিঠুর পাঠানো এক অডিও বার্তায় জানান, দস্যুরা চার মহাজনের ১৪ জেলেকে ছেড়ে দিয়েছে। প্রত্যেক জেলের মুক্তির জন্য ৭০ থেকে ৮০ হাজার টাকা করে মুক্তিপণ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় অপহৃত জেলেদের মহাজনদের বরাত দিয়ে জানান, চাহিদা অনুযায়ী অর্থ না পেলে সংঘবদ্ধ দস্যুরা যে কোনো সময় শুঁটকি পল্লীতে আবারও হামলা চালিয়ে বিপুলসংখ্যক জেলে অপহরণ করতে পারে এমন হুমকি দিয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর শুঁটকি উৎপাদনকারী চরগুলোতে আতঙ্ক বিরাজ করছে##

👁️ 27 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *