গোপালগঞ্জে বাস-ভ্যান সংঘর্ষে একজন  মারাত্মক আহত: চিকিৎসার ব্যয় মেটাতে নিঃস্ব পরিবার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শের আলী শেখ (৪৫) নামের এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। আহত শের আলী গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর উত্তর পাড়া গ্রামের মৃত মোজাম শেখের ছেলে।


বিজ্ঞাপন

​গত ৬ মার্চ, শুক্রবার গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া আর্মি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন শের আলী ভ্যানযোগে ভাটিয়াপাড়া থেকে নিজ গন্তব্যের দিকে যাচ্ছিলেন।

পথে ঘোনাপাড়া আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে খুলনা থেকে ঢাকা অভিমুখে দ্রুতগতিতে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ভ্যানটিকে সজোরে চাপা দেয়। বাসের ধাক্কায় ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং শের আলী রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পান।


বিজ্ঞাপন

​দুর্ঘটনার পরপরই উপস্থিত জনতা তাকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে খুলনায় স্থানান্তরের পরামর্শ দেন।


বিজ্ঞাপন

বর্তমানে তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত বেশ গুরুতর এবং সুস্থ হতে দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন।

​শের আলী শেখ তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দিনমজুর হিসেবে কাজ করে তিনি স্ত্রী-সন্তানদের মুখে অন্ন তুলে দিতেন। কিন্তু এই দুর্ঘটনায় তার উপার্জনের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

একদিকে চিকিৎসার পেছনে প্রতিদিন হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে, অন্যদিকে ঘরে খাবার যোগানোর মতো কেউ নেই। আহত ব্যক্তির স্বজনরা জানান, চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি এখন নিঃস্ব প্রায়।

অর্থাভাবে তার চিকিৎসা চালিয়ে নেওয়া এখন অসম্ভব হয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার জন্য করুণ আবেদন জানানো হয়েছে।

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *