চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Uncategorized চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ স্বাস্থ্য

সেলিম চৌধুরী (চট্টগ্রাম)  পটিয়া  :   চট্টগ্রামের পটিয়া কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির উদ্যাোগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল (১১ই মার্চ) বুধবার বিকেলে পটিয়া থানার মোড় ফ্যামিলি কিচেনে রেস্তোরাঁয় সংগঠনের পটিয়া উপজেলার সভাপতি জয়দেব বড়ুয়া, সভাপতিত্বে ও এম.আরপি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আনিস উদ্দীনের পরিচালনা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান উপদেষ্টা আবদুর রাজ্জাক, প্রধান বক্তা ছিলেন পটিয়া কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ খোরশেদ আলম, অলক দাস, বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কমল বৈদ্য, মীর আরিফুল ইসলাম, মোজাম্মেল হক, মোহাম্মদ ইয়াসিন ,শেখ মোহাম্মদ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কবির হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে পটিয়া থানার সেকেন্ড অফিসার ফরহাদ ইসলাম এর নেতৃত্ব পাঁচজন পুলিশ অফিসার যোগদান করে।

সভায় বক্তারা বলেন, রমজান মাস মানেই সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার অনুশীলন। এ মাসে ক্ষুধা-তৃষ্ণা সহ্য করে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে, দরিদ্রের কষ্ট অনুভব করে এবং মহান আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে,রোজাদারকে ইফতার করানো নিঃসন্দেহে একটি মহৎ আমল,


বিজ্ঞাপন

কুরআন হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। এই শিক্ষাই আমাদের সমাজে ইফতার মাহফিলের প্রচলন ঘটিয়েছে।


বিজ্ঞাপন
👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *