কাশিয়ানীতে চালককে বেঁধে রেখে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

ভুক্তভোগী তুহিন মুন্সী।


বিজ্ঞাপন

 

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে চালককে নির্জন স্থানে হাত-পা বেঁধে মারধর ও গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রবিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সাজাইল ইউনিয়নের নিচু মাজরা গ্রাম সংলগ্ন সীমান্ত এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজাইল ইউনিয়নের নিচু মাজরা গ্রামের লিয়াকত মুন্সির ছেলে তুহিন মুন্সি প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় শাজাইল বাজারে ইজিবাইক নিয়ে ভাড়ার অপেক্ষায় ছিলেন। এসময় একই গ্রামের রিপনের ছেলে মাসুদসহ আরও দুইজন ব্যক্তি তার ইজিবাইকটি ভাড়া করেন।


বিজ্ঞাপন

প্রথমে তারা তাকে ঘোনাপাড়া বাজার এবং পরবর্তীতে ভাটিয়াপাড়া বাজার এলাকায় নিয়ে ঘোরাঘুরি করেন। রাত ৯টার দিকে কৌশলে তারা তুহিনকে পাশের আলফাডাঙ্গা উপজেলার টিটেফানাইল গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে যান।


বিজ্ঞাপন

​নিঝুম স্থানে পৌঁছানোর পর দুর্বৃত্তরা তাদের আসল রূপ ধারণ করে। অভিযুক্ত মাসুদ ও তার সহযোগীরা মিলে চালক তুহিনের মুখ, হাত ও পা বেঁধে ফেলে।

এসময় তাকে ব্যাপক মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে তারা ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত অবস্থায় তুহিনের গোঙানির শব্দ শুনে তাকে উদ্ধার করেন। আহত চালক তুহিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

​এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। একই গ্রামের পরিচিত মানুষের মাধ্যমে এ ধরনের অপরাধ সংঘটিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

নিচু মাজরা গ্রামের সচেতন নাগরিকরা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত মাসুদসহ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের দ্রুত পদক্ষেপই ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *