গোপালগঞ্জে হেনা দবির খান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ও মাদ্রাসায় অনুদান বিতরণ 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ


বিজ্ঞাপন

মো সাইফুর রশিদ চৌধুরী  : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও গোপালগঞ্জে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে হেনা দবির খান ফাউন্ডেশন।

গতকাল রবিবার  (১৫ মার্চ, ২০২৬) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের উরফি গ্রামে ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ সম্বলিত ঈদ সহায়তা প্রদান করা হয়। এছাড়া এলাকার ধর্মীয় শিক্ষার প্রসারে পুখরিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নয়নে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন

​হেনা দবির খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কেএম জাহিদ উদ্দিনের পক্ষ থেকে তাঁর ভাতিজা সোহেল খান এসব সহায়তা ও অনুদান সামগ্রী বিতরণ করেন।


বিজ্ঞাপন

ঈদ উপহার হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উরফি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, অদুদ সরদার, ইউনুস শেখ, জাকের খান সহ গ্রামের দেড় শতাধিক নারী-পুরুষ।

​উপকারভোগীরা জানান, হেনা দবির খান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র মানুষের কল্যাণে এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। উৎসবের প্রাক্কালে এই সহায়তা তাদের ঈদ উদযাপনে বিশেষ আনন্দ যোগ করবে।

ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আগামীতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

👁️ 36 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *