নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজির ঘটনা

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (নোয়াখালী)  :  নোয়াখালী মেডিকেল কলেজের হাসপাতাল ভবনের নির্মাণ কাজের তৃতীয় দফা দরপত্র আহ্বান করা হয় 29 জুলাই 2025-এ। এবার টেন্ডার আইডি ছিলো 1130979, এবং দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ২৫৪ কোটি ১৯ লাখ টাকা। দরপত্র আহবানের ৭/৮ দিন পর দরপত্রের ১ম সংশোধন করা হয়।


বিজ্ঞাপন

এতে বলা হয় TDS ও PCC-এর অসঙ্গতি দূর করা হবে, যা ‘মৌলিক পরিবর্তন নয়। কিন্তু দরপত্রের BOQ অংশে নীচের তলার রড এর পরিমানের সাথে যোগ করা হয় ৬০ টন রড (Reinforcement Steel)। গণপূর্ত অধিদপ্তর এর চলতি দর তফসিল অনুযায়ী ৬০ টন রড এর প্রাক্কলিত মূল্য ৭২ লক্ষ টাকা। সেই হিসাবে, নতুন দাপ্তরিক প্রাক্কলিত মূল্য হওয়া উচিত ছিলো ২৫৪ কোটি ৯১ লক্ষ টাকা, কিন্তু বাস্তবে তা করা হয়েছে ২৫৪ কোটি ১২ লক্ষ টাকা। পরবর্তীতে দরপত্র দাখিলের সময় শেষ হওয়ায় মাত্র ৩ দিন আগে, নির্বাহী প্রকৌশলী Kamrul Hasan তার ইজিপি আইডি Hacking হয়েছে এই অজুহাতে দরপত্রের ২য় সংশোধনী প্রকাশ করেন। দেখা যায় ২য় সংশোধনীতে তিনি BOQ অংশে কোনো আইটেমের পরিমাণ হ্রাস/বৃদ্ধি করেননি।

কিন্তু নোয়াখালী গণপূর্ত এর বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নির্বাহী প্রকৌশলী দাপ্তরিক প্রাক্কলিত মূল্য প্রায় ২ কোটি টাকা কমিয়ে দিয়েছেন। সাধারণভাবে এটি নির্বাহী প্রকৌশলী বাদে অন্য কারো কোনো আইডি থেকে দেখা যায় না। দরপত্র দাখিলের শেষ সময়ের ঠিক আগে সংশোধনী দিয়ে প্রাক্কলিত মূল্য কমিয়ে নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এর জন্য ১০% threshold “ফিট” করা এবং অসাধু কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশে একটি প্রতিযোগী দরদাতাকে (যেমন “হুদা কন্সট্রাকশন) বাদ দেওয়ার যে অপকৌশল নেয়া হয়েছে তা PPA-2006 Section-9, Rule-16, 31, 33, 98, 100 এর সমষ্টিগত লঙ্ঘন এবং দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী Criminal Misconduct হিসেবে তদন্তযোগ্য।


বিজ্ঞাপন

সূত্র জানায়, শুধুমাত্র আওয়ামী ফেভার করতে এই মূল্য-কারচুপি করা হয়েছিল এবং ৫ আগস্ট পরবর্তী সরকারের সময় ফ্যাসিস্ট দোসরদের শত শত কোটি টাকার কাজ দিয়ে আর্থিক পৃষ্ঠপোষকতা করা হচ্ছে!


বিজ্ঞাপন

ঘটনায় যা হয়েছে:   Tender ID 1130979-এ প্রাথমিক Official Estimate ছিল ২৫৪.১৯ কোটি। পরে দরপত্র চলমান অবস্থায় ৭২ লক্ষ টাকা মূল্যের ৬০ টন রড/ স্টিল নীচের তলার রডের পরিমানের/ কোয়ান্টিটির সাথে যুক্ত করা হয় এবং Official Estimate করা হয় ৳২৫৪.১২ কোটি। অথচ এটি হওয়ার কথা ২৫৪.১৯ + ০.৭২ = ২৫৪.৯১ কোটি। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে প্রাক্কলিত মূল্য ৭৯ লক্ষ টাকা কমানো হয়েছে।

এরপর দরপত্র দাখিল শেষের তিনদিন আগে একটি সংশোধনী দেয়া হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে ইজিপি আইডি হ্যাক হওয়ার কারনে সংশোধনী প্রকাশ করা হয়েছে কিন্তু এটা ছিলো একটা ছল চাতুরীর অংশ। বস্তুত এবার করা প্রাক্কলিত মূল্য হঠাত ২ কোটি টাকা কমিয়ে দেয়া হয়েছে। কোনো আইটেমের পরিমান না কমিয়ে প্রাক্কলিত মূল্য কমানো কোনোভাবেই সম্ভব নয়।

বিশেষত অনুমোদিত প্রাক্কলনের ভিত্তিতেই দরপত্র আহবান করতে হয়। আড়াইশ কোটি টাকার কাজের একটি প্রাক্কলন অনুমোদন এর ক্ষমতা অতিরিক্ত প্রধান প্রকৌশলীর। তিনি যখন একবার প্রাক্কলন ও প্রাক্কলিত মূল্য অনুমোদন করেন এরপর তার দুইধাপ নিচের একজন কর্মকর্তা কোন ক্ষমতাবলে প্রাক্কলিত মূল্য ২ কোটি টাকা কমানোর সাহস পান।

প্রাসঙ্গিক আইন ও বিধির কাঠামো PPA-2006, Section 9 — Principles of Public Procurement এই ধারা অনুযায়ী সরকারি ক্রয়ে অবশ্যই নিশ্চিত করতে হবে— Transparency (স্বচ্ছতা), Fairness (ন্যায়সংগততা), Open Competition (মুক্ত প্রতিযোগিতা), Equal treatment of tenderers

আইনগত অবস্থান: দরপত্র দাখিলের শেষ সময়ের মাত্র ৩ দিন আগে কোনো আইটেমের পরিমাণ অপরিবর্তিত রেখে প্রাক্কলিত মূল্য প্রায় ২ কোটি টাকা কমানো— দরদাতাদের সমান তথ্যভিত্তিক প্রতিযোগিতার সুযোগ নষ্ট করেছে এবং একটি নির্দিষ্ট পক্ষকে (Nurani–Jamal JV) অগ্রিম সুবিধা দিয়েছে

এটি Section-9 এর সরাসরি লঙ্ঘন।  এটি Official Cost Estimate সংক্রান্ত বিধি লঙ্ঘন  । এটি PPR-2008, Rule 16(1) — Preparation of Cost Estimate এর লংঘন।

Procuring Entity দরপত্র আহ্বানের পূর্বে একটি বাস্তবসম্মত দাপ্তরিক প্রাক্কলিত মূল্য প্রস্তুত ও অনুমোদন করবে। Rule 16(7) — Confidentiality: দাপ্তরিক প্রাক্কলিত মূল্য গোপনীয় এবং দরপত্র মূল্যায়নের সময় রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে।

আইনগত বিশ্লেষণ  : আইটেম যোগ হলে প্রাক্কলিত মূল্য বাড়ার কথা, কমার নয়। এখানে ইচ্ছাকৃতভাবে গাণিতিক অসঙ্গতি সৃষ্টি করা হয়েছে— যা প্রমাণ করে যে Official Estimate ম্যানিপুলেশন করা হয়েছে। এটি Rule-16 এর গুরুতর লঙ্ঘন।

দরপত্র চলমান অবস্থায় মৌলিক পরিবর্তন  :  PPR-2008, Rule 31 — Tender Document Finality দরপত্র দাখিলের সময়সীমা চলাকালে দরপত্র দলিলের মৌলিক শর্ত পরিবর্তন করা যাবে না। আইনগত ব্যাখ্যা: Official Cost Estimate পরিবর্তন মানে— দরপত্র মূল্যায়নের ভিত্তি পরিবর্তন

১০% below threshold-এর হিসাব পরিবর্তন  :। এটি  নিঃসন্দেহে “মৌলিক পরিবর্তন (Material Change)”। “TDS ও PCC অসঙ্গতি দূর করা মৌলিক পরিবর্তন নয়”— এই ব্যাখ্যা আইনগতভাবে টেকসই নয়, কারণ—একই সংশোধনীতে নতুন আইটেম (রড) যোগ করা হয়েছে। আবার প্রাক্কলিত মূল্য কমানো হয়েছে এটি Rule-31 এর সরাসরি লঙ্ঘন।

৪️। ১০% নিচের দর ও দরপত্র গ্রহণের কারচুপি : 
PPR-2008, Rule 33 — Rejection of Tenders দরপত্র প্রাক্কলিত মূল্যের তুলনায় অস্বাভাবিক কম হলে তা বাতিলযোগ্য।
এই ঘটনায়— ১০% নিচের গ্রহণযোগ্য দর হওয়া উচিত ছিল ≈ ২২৮.৭০ কোটি। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান Nurani–Jamal JV দর দিয়েছে ২২৮.৬০ কোটি। অর্থাৎ ১০% below threshold এর চেয়ে ১০ লক্ষ টাকা কম, যা নিয়ম অনুযায়ী Non-Responsive হওয়ার কথা তবু e-GP সিস্টেমে এটি Responsive হয়েছে। কে ১০% threshold-এর হিসাব বদলালো? কীভাবে সিস্টেম অযোগ্য দর গ্রহণ করলো?

এটি Rule-33 ও Rule-100 (Evaluation Criteria) উভয়ের লঙ্ঘন  :  Negotiation ও Collusion PPR-2008, Rule 98 — Prohibition of Negotiation। Open Tendering-এ কোনো দরদাতার সাথে মূল্য বা শর্ত নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষি নিষিদ্ধ। প্রাক্কলিত মূল্য কৌশলে কমিয়ে নির্দিষ্ট ঠিকাদার-কে “Lowest Responsive” বানানো— Indirect Negotiation, Collusive Practice। এটি Rule-98 এর চরম লঙ্ঘন।

দুর্নীতির উপাদান (Corruption Indicators) : 
PPA-2006 ও PPR-2008 এর আলোকে এই ঘটনায় নিম্নোক্ত দুর্নীতির ক্লাসিক উপাদান বিদ্যমান (১) আইটেম যোগ করেও প্রাক্কলিত মূল্য কমানো, (২) দরপত্র দাখিলের শেষ সময়ের ঠিক আগে সংশোধনী দিয়ে প্রাক্কলিত মূল্য কমিয়ে নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এর জন্য ১০% threshold “ফিট” করা, (৩) অসাধু কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশে একটি প্রতিযোগী দরদাতাকে (যেমন “হুদা কন্সট্রাকশন”) বাদ দেওয়ার অপকৌশল।
এগুলো PPA-2006 Section-9, Rule-16, 31, 33, 98, 100 এর সমষ্টিগত লঙ্ঘন এবং দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী Criminal Misconduct হিসেবে তদন্তযোগ্য।

চূড়ান্ত আইনগত সিদ্ধান্ত :   “Tender ID 1130979-এ দরপত্র আহ্বানের পর দাপ্তরিক প্রাক্কলিত মূল্য গোপনে ও উদ্দেশ্যমূলকভাবে কমানো, আইটেম যোগ করেও মূল্য হ্রাস করা, এবং গ্রহণযোগ্য সীমার নিচের দরকে Responsive হিসেবে গ্রহণ করা—Public Procurement Act, 2006 এর Section-9 এবং Public Procurement Rules, 2008 এর Rule-16, Rule-31, Rule-33, Rule-98 ও Rule-100 এর সুস্পষ্ট লঙ্ঘন। উক্ত কার্যক্রম আইনগতভাবে অবৈধ, প্রক্রিয়াগত জালিয়াতি ও সংঘবদ্ধ দুর্নীতির শামিল।”

👁️ 81 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *