মাগুরায় এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করছে না শ্রীপুর থানার পুলিশ !

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মাগুরা প্রতিনিধি  :  মাগুরা জেলার শ্রীপুর থানার ওসি ও একজন এসআই এর বিরুদ্ধে এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার না করার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন

একজন সাময়িক বরখাস্ত থাকা অতিরিক্ত ডিআইজির নির্দেশে এই আসামীকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন মামলার বাদী।

এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব,পুলিশের আইজিপি,ডিআইজি ও মাগুরা পুলিশ সুপারের পদক্ষেপ কামনা করেছেন।


বিজ্ঞাপন

মামলার বাদী শামীম জানান, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামের নায়েব শেখ এর কন্যা পিংকি খাতুনের নামে জিআর ৫১/২৬ নং মামলা দায়ের হয়েছে শ্রীপুর থানায়। এই মামলায় পিংকী একমাত্র আসামী। কিন্তু থানায় এজাহার (মামলা) দায়ের হলেও শ্রীপুর থানার পুলিশ আসামী পিংকীকে গ্রেফতার করছে না। বাদী বারবার মামলার আইও এসআই সফিককে তাগিদ দিলেও তিনি একদিনও আসামীকে গ্রেফতার করতে তাদের বাড়িতে অভিযান চালান নি।


বিজ্ঞাপন

এ দিকে জানাগেছে, আসামী পিংকীকে গ্রেফতার না করার জন্য নারী কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত থাকা একজন অতিরিক্ত ডিআইজি ওসি শ্রীপুরকে নির্দেশ দিয়েছেন। একারণেই ওসি আসামী পিংকীকে গ্রেফতার করছেন না।

এ দিকে পিংকী খোশমেজাজে নিজ বাড়িতে অবস্থান করছে। তিনি দম্ভোক্তি করে বলেছেন তাকে গ্রেফতার করার ক্ষমতা শ্রীপুর থানা পুলিশের নেই।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি শেখ তাসনিম আলমকে প্রশ্ন করলে তিনি জানান, আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। পুলিশী তৎপরতা চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সফিক বলেন, আসামীকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

এ দিকে বাদীর দাবী, শ্রীপুর থানার ওসি তাসনিম আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সফিক ইচ্ছাকৃত কালক্ষেপন করছেন। আসামী পিংকীকে গ্রেফতারে তাদের কোন আগ্রহ নেই।

👁️ 35 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *