নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশন (BANCSA)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত 

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : রাজধানী ঢাকা-তে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশন (BANCSA)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬।


বিজ্ঞাপন

গত রবিবার আয়োজিত এই নির্বাচনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেড থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

গণতান্ত্রিক এ প্রক্রিয়ায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন উপপরিচালক (ঢাকা মেট্রো-দক্ষিণ), মোঃ রাজিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন উপপরিচালক (প্রশাসন) রাজিব মিনা। তাদের নেতৃত্বে নতুন কমিটির প্রতি প্রত্যাশা তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে।


বিজ্ঞাপন

নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে মোঃ মানজুরুল ইসলাম ও মোহাম্মদ খোরশিদ আলম বিজয়ী হন।


বিজ্ঞাপন

সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম এবং পলাশ পাল। সাংগঠনিক সম্পাদক পদে জয় পেয়েছেন মোঃ এমদাদুল ইসলাম মিঠুন।

এছাড়া গুরুত্বপূর্ণ অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন—যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর, কোষাধ্যক্ষ মোঃ আসলাম হোসেন ও মোঃ জাকির হোসেন।

বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোঃ আবু সাঈদ মিয়া (ঢাকা বিভাগ), মোঃ সিরাজুল মোস্তফা (চট্টগ্রাম বিভাগ), এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের (খুলনা বিভাগ), মোঃ নজরুল ইসলাম (রাজশাহী বিভাগ) এবং মোঃ নাজমুল ইসলাম (বরিশাল বিভাগ)।

দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল হালিম রাজ, প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মেহেদী হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মোঃ আহসানুল কবির বুলবুল এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মোসা: সুমি খাতুন নির্বাচিত হয়েছেন। আইন সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আইন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে এস এম রাজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক কাশফিয়া আলম এবং প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আদনান জোবায়ের নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন সম্পাদক হয়েছেন কাজী দিদারুল আলম।

উল্লেখ্য, অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করেন।

নির্বাচিত প্রতিনিধিরা জানিয়েছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিক অভিষেকের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

👁️ 320 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *