গোপালগঞ্জে নকল স্বর্ণ বিক্রির চেষ্টার অভিযোগে যুবক আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

গোপালগঞ্জ প্রতিনিধি  :  গোপালগঞ্জ সদর উপজেলার কুয়াডাঙ্গা মুন্সিপাড়ায় নকল স্বর্ণের গয়না আসল হিসেবে বিক্রির চেষ্টার সময় জসিম মোল্লা (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।


বিজ্ঞাপন

গতকাল  মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জসিম মোল্লা নিজেকে স্বর্ণ বিক্রেতা পরিচয় দিয়ে মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ঠান্ডা মোল্লার বাড়িতে যান।

সেখানে তিনি ওই বাড়ির কন্যার কাছে একজোড়া কানের দুল বিক্রির প্রস্তাব দেন এবং দুলগুলো খাঁটি স্বর্ণের বলে দাবি করেন। কথা বলার একপর্যায়ে দুলগুলো দেখে ওই তরুণীর পরিবারের লোকজনের সন্দেহ হয়।


বিজ্ঞাপন

বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে জসিমকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ায় এবং দুলগুলো পরীক্ষা করে নকল প্রতীয়মান হওয়ায় জনতা তাকে আটক করে।


বিজ্ঞাপন

​আটক জসিমকে পরবর্তীতে গোপালগঞ্জ সদর থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, অভিযুক্তকে উপপরিদর্শক (এসআই) মিজানের হেফাজতে সোপর্দ করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে নকল স্বর্ণ দেখিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার পর কুয়াডাঙ্গা ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, একটি চক্র গ্রামে ঘুরে ঘুরে সহজ-সরল মানুষের কাছে নকল স্বর্ণ বিক্রি করে প্রতারণা করছে। আজকের এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে সচেতনতা বেড়েছে এবং তারা ভবিষ্যতে এ ধরণের ফেরিওয়ালা বা অপরিচিত বিক্রেতাদের কাছ থেকে মূল্যবান সামগ্রী কেনার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

👁️ 92 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *