গোপালগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

Uncategorized অর্থনীতি খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় গোপালগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১ এপ্রিল  বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ সড়ক বিভাগের অফিস প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি বকুল বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

​এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই বৃহৎ ও সময়োপযোগী উদ্যোগ সফল করতে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে, রোপণকৃত বৃক্ষের সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এই কর্মসূচি দেশের পরিবেশগত উন্নয়নে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে।


বিজ্ঞাপন

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ একটি কদম বৃক্ষের চারা রোপণ করেন। এছাড়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ) মোঃ সাদেকুল ইসলাম কামিনী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান রাধাচূড়া এবং নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম কাঠগোলাপ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন। রোপণ শেষে অতিথিবৃন্দ পরিবেশ সংরক্ষণে এই উদ্যোগের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।


বিজ্ঞাপন

​সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি চারাকে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশ আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

👁️ 97 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *