পাঁচবিবি পৌর জামায়াতের উদ্যোগে অসহায় কিডনি রোগীকে মানবিক সহায়তা প্রদান

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট)  :  জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতৃবৃন্দ। অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে তারা সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির স্থাপন করেছেন।


বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) পাঁচবিবি পৌর জামায়াতের উদ্যোগে পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা, অসহায় কিডনি রোগী রশিদা বেগমকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, স্বামীহারা রশিদা বেগম দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে তার পরিবার চরম আর্থিক সংকটে পড়ে।


বিজ্ঞাপন

এমন কঠিন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে পাঁচবিবি পৌর জামায়াত তার পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়।


বিজ্ঞাপন

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আরিফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সমাজের অসহায়, দুস্থ ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

👁️ 94 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *