গোপালগঞ্জ-২ সদর আসনের সাংসদকে সদর উপজেলা পরিষদের সংবর্ধনা

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবরকে সংবর্ধনা দিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ ও উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। ১১ এপ্রিল শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

​সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কৌশিক আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. কে এম বাবর। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যানগণ পর্যায়ক্রমে তাদের নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। সংসদ সদস্য অত্যন্ত মনোযোগ সহকারে জনপ্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা এবং সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না। এছাড়াও জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

​সংসদ সদস্য ডা. কে এম বাবর তার বক্তব্যে বলেন, ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যানদের উত্থাপিত সকল দাবি পূরণে আমি শতভাগ চেষ্টা করব। এলাকার জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছেন; এজন্য আমি এবং আমার দল আপনাদের কাছে ঋণী।


বিজ্ঞাপন

​বর্তমান পরিস্থিতি নিয়ে ডা. বাবর আরও বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকটের অজুহাত তুলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। বিশেষ করে কৃষি উন্নয়ন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় এবং কৃষকরা যাতে সঠিক সময়ে ও সঠিক মূল্যে জ্বালানি তেল পায়, সেদিকে কঠোর নজরদারি রাখার জন্য তিনি চেয়ারম্যানদের নির্দেশ দেন।

​অনুষ্ঠানের শেষে ইউনিয়নের চেয়ারম্যানরা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

👁️ 57 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *