কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

.এস.এম হামিদ হাসান, (কিশোরগঞ্জ)   : কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভাধীন রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ ইউসুফ মিয়ার সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল ইসলাম।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ফখরুদ্দিন ভূঁইয়া, সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমান, কৃষি শিক্ষক মাহবুবুর রহমান দিদার, শিক্ষক মোস্তফা কামাল, আফসানা জামিল, জসিম উদ্দিন, জীববিজ্ঞান শিক্ষক ওমর ফারুক, আইসিটি শিক্ষক আরিফুল ইসলাম, রওশনারা বেগম, সাইম খান, শাহরিন সুলতানা পুষ্প , তানিয়া সুলতানা এবং নুরুল হক দানাসহ অন্যান্য শিক্ষক ও সুধীজন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক এম.এ ইউসুফ মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল ইসলাম বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিদ্যালয়টি ভালো ফলাফল অর্জন করবে বলে আমি আশাবাদী।

শতভাগ পাসের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জনের লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পড়ালেখা করতে হবে।” তিনি অভিভাবকদেরও সন্তানের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে মাওলানা হাফিজুল হকের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সফলতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, চলতি বছরে রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় থেকে মোট ৭১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে মানবিক বিভাগে ৪৩ জন, বিজ্ঞান বিভাগে ১৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জন শিক্ষার্থী রয়েছে।

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *