গোপালগঞ্জের উলপুরে পাকা ধানের জমি কেটে পুকুর খননের অভিযোগ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি,  (গোপালগঞ্জ)  :  গোপালগঞ্জ  সদর উপজেলার উলপুর গ্রামের মিনা পাড়ায় পাকা ধানসহ জমি কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দাউদ সরদার বৌলতলী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন।


বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উলপুর মিনাপাড়া বিলে প্রায় ২৭ কাঠা জমি ভোগদখল করে আসছেন দাউদ সরদার। চলতি মৌসুমে ওই জমিতে তিনি বোরো ধান চাষ করেন এবং ধান প্রায় পেকে গেছে।

তবে তাঁর অভিযোগ, আলমগীর ফকিরের প্ররোচনায় এনায়েত মিনা সন্ত্রাসী বাহিনী নিয়ে হঠাৎ ভেকু (খননযন্ত্র) দিয়ে জমি কেটে পুকুর খননের চেষ্টা করছেন।


বিজ্ঞাপন

দাউদ সরদার বলেন, বাধা দিতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে নিরুপায় হয়ে তিনি বৌলতলী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন।


বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনায়েত মিনা বলেন, জমিটি তাঁর ক্রয়কৃত এবং তিনি নিজের জমিতেই পুকুর খনন করছেন। তবে জমির মালিকানার দাবি করলেও তিনি কোনো দলিল দেখাতে রাজি হননি।

অন্যদিকে আলমগীর ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। তিনি দাবি করেন, তাঁর সম্মান ক্ষুণ্ন করতেই প্রতিপক্ষ এসব অভিযোগ তুলছে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা শামিম বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনাটি এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে।

👁️ 67 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *