আগের ২০ মামলা, এখন  ধরা পড়লেন গাঁজা নিয়ে ! 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গ্রেপ্তার হওয়া মনির হোসেন নামে একজনের বিরুদ্ধে আগের ২০টি মামলা রয়েছে।


বিজ্ঞাপন

এর মধ্যে ১৬টি মাদক, দু’টি বিশেষ ক্ষমতা আইন, একটি ডাকাতি ও একটি অন্য ধারার মামলা রয়েছে। মনির হোসেন প্রকাশ কালা মনির (৪০) উপজেলার কালিকাপুর গ্রামের রহিজ মিয়ার ছেলে।

গ্রেপ্তার হওয়া অন্যরা হলো, মরাপুকুর পাড়ের মনির হোসেনের ছেলে ফয়সাল মিয়া (২২) ও খারপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. শান্ত মিয়া (২৩)। ফয়সালের বিরুদ্ধে তিনটি মাদক, দু’টি ডাকাতি, তিনটি চুরি ও একটি অস্ত্র আইনের মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে।


বিজ্ঞাপন

শুক্রবার রাতে জেলা পুলিশের মিডিয়া উইংয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে।


বিজ্ঞাপন

পুলিশের দেওয়া তথ্য মতে, কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশ বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকা একটি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলের আরোহীদের তল্লাশি ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

👁️ 226 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *