
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জাতীয়পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, ধামইরহাটে পুষ্টির বৈশম্যর দিন শেষ গডবো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ শে এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়োজনে এপি ওয়াল্ড ভিশনের সার্বিক সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়।
এক রালি শেষে আলোচনা সভায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশীষ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপি ম্যানেজার মানুয়েল হাসদা, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, সাংবাদিক বৃন্দ প্রমুখ ।

