‎রাস্তার পাশে নারীদের জন্য ন্যাপকিন সুবিধা—মাত্র ১০ টাকায় অটোমেটিক মেশিনে মিলবে সেবা

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী স্বাস্থ্য

‎নিজস্ব প্রতিবেদক  :  ঢাকার বাসস্ট্যান্ড ও ব্যস্ত চলার পথে নারীদের জন্য পর্যাপ্ত টয়লেট সুবিধার অভাব দীর্ঘদিনের একটি বাস্তবতা। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ছোট পরিসরে হলেও একটি আধুনিক ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে।


বিজ্ঞাপন

‎এখানে নারী ও পুরুষদের জন্য আলাদা টয়লেট সুবিধার পাশাপাশি নারীদের জন্য স্থাপন করা হয়েছে অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। মাত্র ১০ টাকা প্রদান করলেই সহজেই ন্যাপকিন সংগ্রহ করা যাবে, যা নারীদের দৈনন্দিন চলাচলে বড় ধরনের স্বস্তি এনে দেবে।

‎মোহাখালী এসি ট্রাফিক অফিস সংলগ্ন স্থানে এই উদ্যোগটির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন মিজানুর রহমান শেলী, ডিসি, গুলশান ডিভিশন (ট্রাফিক), ডিএমপি।


বিজ্ঞাপন

‎এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে WaterAid এবং দুস্থ স্বাস্থ্য সংস্থা। নগরবাসীর জন্য এটি একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


বিজ্ঞাপন
👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *