মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  হলিক্রস কলেজে আজ সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬। দেশের বিভিন্ন স্বনামধন্য প্রায় ২৫টি কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।


বিজ্ঞাপন

ফেস্টিভ্যালটিতে বিজনেস শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন নিশ্চিত করতে টিভিসি সেমিনার, ওয়াল ম্যাগাজিন এবং বিভিন্ন বিজনেস থিমভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা এবং কর্পোরেট দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের পক্ষে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন চিফ সেলস অফিসার মোঃ মাসুদুর রহমান এবং মার্কেটিং ডিপার্টমেন্টের এজিএম মোঃ করিমুল আরাফাত।


বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন হলিক্রস কলেজের সম্মানিত অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ, সিএসি।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালেক, সেক্রেটারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।


বিজ্ঞাপন

হলিক্রস কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন গুণীজনের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করে। এবারের ফেস্টিভ্যালের টাইটেল স্পন্সর ছিল “মোনালিসা” স্যানিটারি ন্যাপকিন, যা সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের একটি পণ্য।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের “ক্যাম্পাস টু কর্পোরেট” যাত্রাকে আরও সহজ ও গতিশীল করবে এবং ভবিষ্যতের ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

👁️ 27 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *