গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর যাত্রা শুরু

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে কিশোর-কিশোরীদের ক্রীড়া উৎসব “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”। সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার ২ মে বিকেলে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। আগামী প্রজন্মের প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আয়োজিত এই ক্রীড়া আসরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


বিজ্ঞাপন

​শনিবার বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লা।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সুস্থ সবল প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই। নতুন কুঁড়ি স্পোর্টস সন্তানদের মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করবে এবং আগামীর দক্ষ খেলোয়াড় তৈরি করতে সহায়ক হবে।


বিজ্ঞাপন

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কেএম বাবর এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুউজ্জামান।


বিজ্ঞাপন

​অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশগ্রহণ করছে। এবারের আসরে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট সহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর আজ প্রতিযোগিতার প্রথম দিনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মাঠে কিশোর খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতি এবং দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা। আগামী কয়েকদিন পর্যায়ক্রমে বাকি ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *