আল্লাহ আমাদের এ জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য ——ছারছীনার পীর

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (বরিশাল)  :  আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- আমাদেরকে মহান আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন।


বিজ্ঞাপন

তিনি আমাদেরকে অফুরন্ত বিভিন্ন নিয়ামত দান করেছেন। পৃথিবীতে আমরা এখন আছি; কিছুদিন পর থাকব না। আবার মহান আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের এ জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য।

এটা দেখার জন্য যে- কে কত ভালো কাজ করতে পারে, কে কত ভালো মানুষ হতে পারে, কে কত আল্লাহর প্রিয় হতে পারে। সাথে সাথে আল্লাহ এটাও দেখছেন যে, আমরা যে সকল ভালো কাজ করি, তা কি আল্লাহকে খুশি করার জন্য করি নাকি লোক দেখানোর জন্য করি।


বিজ্ঞাপন

একজন মুমিন মুসলমান সে আল্লাহকে খুশি করার জন্য ভালো কাজ করে; আল্লাহ্কে খুশি করার জন্য মন্দ কাজ থেকে বিরত থাকে। আল্লাহকে খুশি করার জন্য কাউকে এক গ্লাস পানি পান করালেও নাজাতের ব্যবস্থা হতে পারে। কারণ, আমাদের ভালো কাজের ও মন্দ কাজ থেকে বিরত থাকার পুরস্কার তো দিবেন আল্লাহ।


বিজ্ঞাপন

৫ মে মঙ্গলবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন কামতা বাজার ঈদগাহ ময়দানে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলেচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব প্রমূখ।

👁️ 18 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *