মামুন এমপি ও সভাপতি আব্দুল হালিমকে নিয়ে মিথ্যা  অপপ্রচার 

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (জামালপুর) : প্রতিপক্ষরা মিথ্যা গুজব ও অপপ্রচার করছেন বলে জানিয়েছেন জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম। এ ঘটনায় জামালপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।


বিজ্ঞাপন

আব্দুল হালিম অভিযোগ করে বলেন, তাকে এবং সংসদ সদস্য এ্যাড শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এর মাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।  তিনি আরো বলেন, কয়েকদিন আগে জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান ভাই আমাকে কল দিয়ে বিভিন্ন উলটা পালটা কথা বার্তা বলেন। তার মতো ব্যক্তির থেকে এমন কথাও আশা করি না।যা সামাজিক যোগাযোগ মাধ্যেম ব্যপক হারে ভাইরাল হয়েছে।


বিজ্ঞাপন

এরপর তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে সংবাদ সম্মেলন করে আমাকে এবং বিভিন্ন নেতাদেরকে জড়িয়ে অভিযোগ এনেছে।  তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন।  রাজনৈতিক ও সামাজিক ভাবে আমার সম্মান হানি করার জন্য তারা এগুলা করতেছে। তিনি আরো জানান,


বিজ্ঞাপন

আমাদের জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড শাহ ওয়ারেছ আলী মামুন এমপি ভাইকে নিয়েও তারা ষড়যন্ত্র করছে। মামুন ভাই জামালপুরের জনপ্রিয় নেতা।কোনো ধরনের প্রমাণ বা দলিল ছাড়াই তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপির এর কাছে কেউ অবৈধ ভাবে সুযোগ সুবিধা নিতে পারে না।  তিনি আরো জানান, মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে মুখ দিয়ে আমাদের নাম বলিয়েছে এবং সেইগুলো অডিও রেকর্ড করিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। তারাই মহা পরিকল্পিতভাবে আমাদের হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

পাশাপাশি জামালপুর বাসীকে গুজব ও অপপ্রচারকারীদের থেকে সচেতন হওয়ার আহব্বান জানান তিনি। তিনি আরো জানান, গত ০৬/০৪/২৬ ইং তারিখে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রকাশিত বালুমহাল ইজারার দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র ফরম ক্রয়ের পর দরপত্র ফরম যথাযথ নিয়ম-নীতি অনুসরন করে লাইসেন্স হোল্ডারদের অনেকেই গত ১৯/০৪/২৬ ইং তারিখে নির্ধারিত সময়ের মধ্যে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব শাখা (রুম নং:১০৭) এ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে থাকা রক্ষিত টেন্ডার বক্সে দরপত্র দাখিল করেন। দরপত্র দাখিলের দিন অত্র কার্যালয়ে কোন প্রকার বিশৃঙ্খলা, টেন্ডারবাজী আমাদের দৃষ্টি গোচর হয় নি।

ঐ দিনই বিকাল ৩.০০ ঘটিকায় দরপত্র অংশগ্রহনকারীর সকলের সম্মুখে অত্র কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে দরপত্র ফরম খোলা হয় এবং যথাযথ নিয়ম-নীতি অনুসরন করে সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করা হয়। বালু মহাল ইজারার দরপত্র বিজ্ঞপ্তির সকল কার্যক্রম যথাযথ নিয়ম-নীতি অনুসরন করে সম্পন্ন করায় আমরা জামালপুর জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান গত ০৪/০৫/২৬ ইং তারিখে মিথ্যা সংবাদ সম্মেলন করে জামালপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি মহোদয় ও আমাকে এবং কয়েকজন নেতাদের নামে বালু মহালের ইজারায় সম্পৃক্ত করে যে তথ্য উপস্থাপন করেছেন তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমরা এ মিথ্যাচারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

আমরা কোন প্রকার সমযোতা বা নিকোজিয়েশনের সাথে জড়িত নয়। যেহেতু শেখ আব্দুস সোবহান নিজে সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে, তিনি দরপত্র সমযোতার চেষ্টা করেছেন, তাই জামালপুর জেলা প্রশাসনের কাছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করছি।

👁️ 14 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *