স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  :  দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে নতুন আশাবাদ

Uncategorized জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশ ও জার্মানির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ (Rudiger Lotz, Ph.D.)।


বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৭ মে) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসহ বিভিন্ন খাতে দেশটির সহযোগিতা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


বিজ্ঞাপন

তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানের ক্ষেত্রে জার্মানির আরও সহযোগিতা কামনা করেন।


বিজ্ঞাপন

জবাবে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের আশ্বাস দেন। তিনি বলেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান। এসময় রাষ্ট্রদূত নতুন পোর্টফলিওতে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, বহিরাগমন-৩ শাখার উপসচিব মোহাম্মদ আবুল কালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *