প্রোটেন গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি র‌্যানকন কারস লিমিটেড এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ব্যাংকের সম্মানিত গ্রাহকরা প্রোটেন গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে র‌্যানকন কারস লিমিটেড-এর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান।


বিজ্ঞাপন

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের সম্মানিত গ্রাহকরা প্রোটেন গাড়ি ক্রয়ে র‌্যানকন কারস লিমিটেড-এর কাছ থেকে বিশেষ ছাড় পাবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ  এবং র‌্যানকন কারস লিমিটেড-এর ডিরেক্টর  ‍মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূইয়া।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং র‌্যানকন কারস লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার হোসেন মাশনুর চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বিজ্ঞাপন

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *