
নইন আবু নাঈম শরণখোলা : সুন্দরবনে বনদস্যু আতঙ্ক ইদানিং বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্র মন্ত্রণালয়ের নির্দেশনায় কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এই অভিযানের ধারাবাহিক “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” -এর আওতায় অভিযান চালিয়ে ১২ মে মধ্যরাতে কোস্টগার্ডের একটি চৌকির দল সুন্দরবনের বনদস্যু মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান যায়, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু মেজ জাহাঙ্গীর দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদে ১২ মে মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ডের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) কে আটক করে। এ সময় তার দেহতল্লাশি চালিয়ে ২ টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত বনদস্যু জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর জানান সে নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ জাহাঙ্গীর বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত জাহিদুলকে থানা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এব্যাপারে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আল সুজন আরো বলেন সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
