ফুলতলায় শিশুধর্ষণ চেষ্টার অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে অভিযুক্ত সাকিব গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

শাব্বির আহমদ,  (খুলনা)  :  খুলনা জেলার ফুলতলা উপজেলায় চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশীর সাত বছর বয়সী এক শিশুকে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত লম্পট সাকিবকে লালন শাহ সেতু এলাকা থেকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, এমন জঘন্য ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যাক্কারজনক অপরাধ করার সাহস না পায়।

এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ শরিফ জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে আটকের জন্য অভিযান চালানো হয় এবং পরবর্তীতে তাকে লালন শাহ সেতু এলাকা থেকে আটক করা হয়। ঘটনার তদন্ত চলমান রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 238 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *