গাজীপুরে সড়ক নিরাপত্তা কর্মশালা: ‘মহাসড়ক অবরোধ নয়, শর্ত মানলেই চাকরি’

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

বিপ্লব চৌধুরী (গাজীপুর)  :  সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে গাজীপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “মহাসড়ক অবরোধ করা যাবে না—এ শর্ত মানলেই পোশাক শ্রমিকরা চাকরি করতে পারবেন। শ্রমিকদের কারণে মহাসড়ক অবরোধ হলে এর দায় সংশ্লিষ্ট কারখানা মালিকদের নিতে হবে।”


বিজ্ঞাপন

তিনি আরও জানান, মহাসড়কে বাজার বসানো, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং অবৈধ হকার উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন

কর্মশালায় বক্তারা বলেন, অতিরিক্ত গতি, বেপরোয়া ড্রাইভিং, উল্টো পথে যান চলাচল, অবৈধ অটোরিকশা এবং ফুটপাত দখলের কারণে গাজীপুরে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহতদের ৩৫টি পরিবারকে ১ কোটি ১ লাখ টাকার সরকারি আর্থিক অনুদান প্রদান করা হয়।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *