সরিষাবাড়ীতে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Uncategorized এইমাত্র কৃষক ও কৃষি গ্রাম বাংলার খবর জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

জামালপুর প্রতিনিধি  :  জামালপুরের সরিষাবাড়ীতে কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিষয়ক প্রকল্প ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’-এর আওতায় এক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

বুধবার (২৪ জুন) দুপুরে সরিষাবাড়ী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা খামারবাড়ির প্রশিক্ষণ অফিসার পিকন কুমার সাহা।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদসহ অন্যান্যরা।


বিজ্ঞাপন

কংগ্রেসে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার, জৈব বালাইনাশক প্রয়োগ, সঠিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার এবং উন্নত চাষাবাদ পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

👁️ 46 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *