
মোঃ হাবিবুর রহমান , (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় মাদকবিরোধী কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে পৃথকভাবে র ্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

কসবার কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো.আতাউর রহমান সরকার বলেছেন,
‘কসবা-আখাউড়ার সীমান্ত এলাকার সুযোগকে কাজে লাগিয়ে মাদকের ভয়াবহ আগ্রাসন আজ আমাদের সমাজ,পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে।
সমাজ ও রাজনীতির কিছু অসাধু প্রভাবশালী নিজ স্বার্থে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপপ্রয়োগ করে মাদকের প্রসার ঘটিয়ে যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।আমরা তা হতে দিতে পারি না।’

উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি নুরুল আমিন ও কসবা পৌরসভা সেক্রেটারি গোলাম সারওয়ারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, জেলা যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম।

বক্তব্য রাখেন, কসবা পৌরসভা আমীর হারুন অর রশীদ, উপজেলা নায়েবে আমীর শিবলী নোমানী, জামায়াত নেতা কবির আহমেদ ও শামিম রেজা। কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ গেইট থেকে র্যালি শুরু কসবা নতুন বাজার ও পুরাতন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা টাওয়ারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এদিকে একই সময় আখাউড়া উপজেলা জামায়াতের আমীর ইকবাল হোসেন ভুইয়ার নেতৃত্বে র্যালি মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে আখাউড়া রেলস্টেশন চত্বরে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন জামায়াতের আখাউড়া উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন খান, সহকারী সেক্রেটারি সানাউল্লাহ, পৌরসভা আমীর মোরশেদুল আলম, আজিম উদ্দিন প্রমুখ।
