উত্তাল সাগরে টিকতে না পেরে শত শত ফিশিংবোটবহর সুন্দরবনে আশ্রয় নিয়েছে

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :  বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে ফিশিংবোটবহর সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয় নিয়েছে। দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ফিরে আসতে হয়েছে জেলেদের।সুন্দরবনের দুবলার ভেদাখালী খালে নিরাপদ আশ্রয়ে থাকা বাগেরহাটের বগা এলাকার ফিশিংবোট মাঝি নজরুল ইসলাম শুক্রবার দুপুরে মোবাইল ফোনে বলেন, সাগরে গত দুইদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে।


বিজ্ঞাপন

প্রবল পূবালী বাতাসে বড় বড় ঢেউয়ের কারণে সাগর উত্তাল হওয়ায় ফিশিংবোটবহর সাগরে টিকতে না পেরে ফিশিংবোটবহর উপকূলের দিকে নিরাপদ আশ্রয়ে ছুটেছে।কতিপয় ফিশিংবোট সুন্দরবনের মেহেরআলী, আলোরকোল, ভেদাখালীসহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয়

নিয়েছে।শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, বঙ্গোপসাগরে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। উত্তাল সাগরে টিকতে না পেরে কয়েকশ


বিজ্ঞাপন

ফিশিংবোট রায়েন্দা, মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, পাথরঘাটা উপকূলসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে আছে। দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে ফিশিংবোটবহর সাগরে মাছ ধরতে গিয়েই দুর্যোগের কবলে পড়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে সাগরে গিয়ে তারা এখন পড়েছে বিপদে। বারবার প্রকৃতির হাতে মার খাচ্ছে সাগর জেলেরা।


বিজ্ঞাপন

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান, বৈরি আবহাওয়ায় সাগরে টিকতে না পেরে অসংখ্য জ্বেলে ফিশিং ভোট নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালসহ লোকালয়ে নিরাপদে আশ্রয় নিয়েছে।

👁️ 27 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *