জামালপুরের  সরিষাবাড়ীতে কাকড়া গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

Uncategorized ঢাকা দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কাকড়া গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।


বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর ইটভাটা সংলগ্ন সরিষাবাড়ী-দিগপাইত মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন মিয়া জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আনিছ মিয়ার ছেলে।


বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিস্তির টাকা সংগ্রহের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাকড়া গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আহত অবস্থায় আপন মিয়াকে হাসপাতালে পাঠানো হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও উল্লেখ করেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত কাকড়া গাড়িটি জব্দ করা হয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। ঘটনাটি এলাকায়ও শোকের ছায়া ফেলেছে।

👁️ 49 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *