নেত্রকোণা সীমান্তে বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যালসহ মিনি ট্রাক জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি  : নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় কেমিক্যাল ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জানায়, গত ৩ জুলাই রাত আনুমানিক ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে খারনই বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের সরুজের মোড় এলাকায় ভারত থেকে আসা একটি মিনি ট্রাককে চ্যালেঞ্জ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ভারতীয় কেমিক্যাল উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

অভিযানে মোট ৫০ লাখ টাকা মূল্যের চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল, যার আনুমানিক সিজার মূল্য ৩২ লাখ টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি মিনি ট্রাকও আটক করেছে বিজিবি, যার বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।


বিজ্ঞাপন

নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, জব্দকৃত কেমিক্যাল ও ট্রাকটি নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড একটি নিয়ন্ত্রিত রাসায়নিক যা মূলত ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।

👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *